সিটি করপোরেশন নির্বাচনে পেছানো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ ,
ডিগ্রি (পাস) এবং এলএল.বি ১ম পর্ব পরীক্ষার পেছানো পরীক্ষার তারিখ ঘোষণা
করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
উক্ত সংশোধিত সময়সূচী অনুসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের অনার্স
২য় বর্ষের ২৯/০৪/২০১৫ ও ০২/০৫/২০১৫ তারিখের পরীক্ষার যথাক্রমে ৩০/০৪/২০১৫ ও
৩০/০৫/২০১৫ তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচী এই লিঙ্কে।
অপরদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের ডিগ্রি পাস এর ২৬ ও ২৯
এপ্রলের পরীক্ষা যথাক্রমে ০৮ ও ১৫ মে অনুষ্ঠিত হবে এবং ০২/০৫/২০১৫ তারিখের
পরীক্ষা যথারিতি অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচী এই লিঙ্কে।
এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের এলএল.বি ১ম পর্ব পরীক্ষার ২ মে’র পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ মে ২০১৫ তারিখে। বিস্তারিত সময়সূচী এই লিঙ্কে।
আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে যেন
পরীক্ষার্থীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় এজন্যই এ পরীক্ষা পেছানো
হয়েছে।

