স্বাস্থ্য ও ফিটনেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
স্বাস্থ্য ও ফিটনেস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

৫টি শক্তিশালী পানীয় যা দ্রুত ওজন কমায়


নিয়মিত শারীরিক ব্যায়াম ও একটি স্বাস্থ্যকর খাবার তালিকা অনুসরণ করার মাধ্যমে সঠিক উপায়ে শরীরের বাড়তি মেদ ঝড়ানো সম্ভব। তবে অবশ্যই শরীরের প্রতি খুব নিষ্ঠুর হওয়া ঠিক নয়। শরীরকে ভালোবেসে কী খাচ্ছেন ও কতটুকু খাচ্ছেন তা খেয়াল রাখুন।
বাড়তি ক্যালরি কমানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে বিভিন্ন স্বাস্থ্যকর পানীয় পান করা। তবে এই ক্ষেত্রে অবশ্যই বাসায় তৈরি করা পানীয়কেই বলা হচ্ছে।

১/ লেবুর শরবত :
অস্বীকার করার উপায় নেই যে ওজন কমানোর জন্য প্রথম যে পানীয়টির কথা মনে এসে সেটা হল লেবুর শরবত। সকালে খালি পেটে লেবুর শরবত Lemon juice ওজন কমানোর গতিতে ত্বরান্বিত করে, দেহকে দূষণ মুক্ত করতে সাহায্য করে এবং সারাদিন ঝরঝরে রাখে।

২/ করল্লার জুস :
যদিও এটা অনেকেই পছন্দ করেন না বা শুনতে অরুচিকর মনে হতে পারে কিন্তু করলার জুসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে সম্পূর্ণ রূপে দেহের দূষণ দূর করতে সাহায্য করে, হজমক্রিয়া উন্নত করে, বিপাকক্রিয়া বৃদ্ধি করে, ওজন কমাতে weight loss সাহায্য করে এবং দেহের কোষে চর্বি জমা হতে বাঁধা দেয়।



৩/ ডালিমের জুস :
প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই পানীয়টি দেহের প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওজন কমানোর গতিকে ত্বরান্বিত করে।

৪/ আমলকীর জুস :
ভিটামিন সি এর একটি সমৃদ্ধ উৎস হচ্ছে আমলকী এবং এটি দেহের বিপাকক্রিয়ার হার বৃদ্ধি করে যা দেহে চর্বি fat জমা হতে বাধা দেয়।

৫/ অ্যালোভেরা জুস :
যদিও এই পানীয়টির স্বাদ খুব একটা মুখরোচক নয় তবে এই পানীয়টি তাৎক্ষণিক ভাবে দেহের বিপাকক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে। এই অ্যালোভেরার aloevera  জুস নিয়মিত ভাবে পান করা হলে এটি শুধু যে ওজন কমাতে সাহায্য করবে তা নয় এটি আপনার চুল এবং ত্বককেও স্বাস্থ্যবান করবে।

শুধু ওজন কমাতে নয় দেহের সুস্থ্যতার জন্যও এই পানীয় গুলো সাহায্য করবে। তাই আর দেরি না করে আজ থেকেই পান করা শুরু করুন এসব পানীয় যেকোনো একটি বা একাধিকটি এবং ওজন কমানোর গতিকে করুন ত্বরান্বিত।
আরও পড়ুন

কিডনির ক্ষতি করে এমন ১০টি বদ অভ্যাস


আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কিডনি। সেজন্য কিডনির কোনো সমস্যা হলে খুব তাড়াতাড়ি তার চিকিৎসা করা উচিৎ। কখনোই অবহেলা করা উচিৎ না। প্রতিদিনের কয়েকটি অভ্যাস আমাদের কিডনির মারাত্মক ক্ষতি করছে। আর যখন কিডনির ক্ষতি হয়েছে বলে আমরা বুঝতে পারি তখন অনেক দেরি হয়ে যায়। জেনে নিন, কোন কোন অভ্যাস আপনার কিডনির ক্ষতি করছে।

১/ সঠিক সময়ে প্রস্রাব না করা:
সবসময়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কাজ করা উচিত আপনার। ব্লাডারে বেশি পরিমাণে মূত্র জমা হলে তাতে শরীরের খুব ক্ষতি হয়। আর তা অভ্যাসে পরিণত করা খুবই খারাপ কারণ তাতে কিডনির ওপরে মারাত্মক চাপ পড়ে। বেশিদিন এমন চললে কিডনি Kidney ফেল করতে পারে।

২/ সোডা দেওয়া পানীয়:
গবেষণনায় দেখে গেছে, যারা সোডা জাতীয় পানীয় নিয়মিত খান, তাদের কিডনির রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কোলা জাতীয় ঠাণ্ডা পানীয়ও কিডনির যথেষ্ট ক্ষতি করে।

৩/ সোডিয়াম শরীরে বেশি গেলে:
লবন আমাদের প্রত্যেকের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তবে মাত্রাতিরিক্ত লবন খেলে তা রক্তের প্রেসার বাড়িয়ে তোলে ও ফলে কিডনির মারাত্মক ক্ষতি হয়।

৪/ ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবার কম খেলে:
কিডনিকে সুস্থ রাখতে ভিটামিন বি-৬ সমৃদ্ধ খাবার খাওয়া খুব প্রয়োজন। এক গবেষণার ফলাফল বলছে, এই ভিটামিনের কমতি হলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এই ভিটামিন সবচেয়ে বেশি রয়েছে মাছ, আলু ও নানা ধরনের মিষ্টি শাক-সবজিতে।     

৫/ ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার কম খেলে:
শরীরে ম্যাগনেশিয়ামের কমতি হলে কিডনির সমস্যা তৈরি হয়। ম্যাগনেশিয়াম এমন একটি উপাদান যার ঘাটতি হলে ক্যালশিয়াম পুরোপুরি রক্তের মধ্যে মিশে যেতে পারে না। ফলে কিডনিতে পাথর তৈরি হয়। সেজন্য সবুজ শাক-সবজি, বিনস, বাদাম ইত্যাদি খাওয়া খুব জরুরি।

৬/ বেশি পরিমাণে ক্যাফেইন খাওয়া:
প্রায় সব ধরনের সফট ড্রিংক, এনার্জি ড্রিংক ও কফিতে ক্যাফেইন থাকে যা বেশি পরিমাণে খেলে কিডনির যথেষ্ট ক্ষতি হয়।

৭/ ঘুমের ঘাটতি হলে:
পর্যাপ্ত ঘুম না হলেও কিডনির ওপরে চাপ বাড়ে। রাতে নিশ্চিন্ত ঘুম কিডনি ভালো রাখার জন্য খুব প্রয়োজন। প্রতিনিয়ত রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে কিডনির ক্ষতি হয়।

৮/ পানি কম খেলে:
অনেকেরই পানি কম খাওয়ার অভ্যাস রয়েছে, যা খুব খারাপ। পানি water কম খেলে শরীরের নানা ক্ষতিকর টক্সিনগুলো রক্তে মিশতে শুরু করে। তাই কিডনি ঠিক রাখতে প্রতিদিন নিয়ম করে ১০-১২ গ্লাস পানি খাওয়া অত্যন্ত প্রয়োজন।

৯/ সামান্য রোগ-ব্যাধিকে গুরুত্ব না দেওয়া:
অনেক সময়ে ঠাণ্ডা লাগলে বা ছোটখাটো রোগে আমরা বিশ্রাম না নিয়ে কাজ করে চলি। এর ফলে কিডনির ওপরে মারাত্মক চাপ বাড়ে। পর্যাপ্ত বিশ্রাম না নিলে কিডনির নানা রোগ বাঁধতে পারে।

১০/ ধূমপান বা নেশার দ্রব্য পান:
ধূমপানের smoke ফলে কিডনির ক্ষতি হয় তা সর্বজনবিদিত। সাম্প্রতিক গবেষণা মতে, দিনে দুটি সিগারেটই কিডনির ক্ষতির জন্য যথেষ্ট। অ্যালকোহল জাতীয় পানীয় বেশি খেলে তা শুধু লিভারকে নয়, কিডনিরও যথেষ্ট ক্ষতি করে।
আরও পড়ুন

শরীরের রোগ প্রতিরোধ করবে যেসব খাবার!!

মানুষের সুস্থভাবে বেশীদিন বেচে থাকতে হলে অবশ্যই স্বাস্থ্যকর খাবার প্রয়োজন। যেগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সবসময় সুস্থ রাখতে সাহায্য করবে। কিন্তু আজকার ফাস্টফুড, বিভিন্ন রেস্টুরেন্ট এর তীব্র সাদযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদির ভিড়ে পুষ্টিকর খাবারের কথা যেনো আমার প্রায় ভুলতে বসেছি। কিন্তু এইসব খাবার আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকর। পুষ্টিকর খাবার একদিকে যেমন আমাদের সুস্থভাবে বেশীদিন বেচে থাকতে সাহায্য করে তার সাথে সাথে মানুষের তারুণ্যও অনেকদিন ধরে রাখে। আজ আমরা এমন কয়কটি খাবার নিয়ে আলোচনা করব যার সাহায্যে আমারা আমাদের শরীরের বিভিন্ন রোগের প্রতিষেধক তৈরী করতে পারি এবং আমাদের সুস্থ থাকার জন্য যেগুলো অতন্ত জরুরী।

ওজন কমাতে বেরির ভুমিকা অতন্ত গুরুত্তপুর্ন। এছাড়া এতে প্রচুর পরিমানে এন্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের রঙ্গিন বেরী যেমন ব্লাকবেরী, স্ট্রবেরী এগুলোর প্রচুর পরিমান এন্টিঅক্সাইড বিভিন্ন ধরনের হৃদরোগ ও ক্যান্সারের বিরুদ্ধ্যে এন্টিবডি তৈরী করতে সাহায্য করে। তাই প্রতিদিন নাস্তায় এক কাপ করে বেরি খাওয়ার অভ্যাস করুন।
দুগ্ধ যুক্ত খাবার থেকে শুধু ক্যালসিয়ামই পাওয়া যায় না বরং এটি প্রোটিন, ভিটামিন ডি এবং মিনারেল এর সবচেয়ে বৃহৎ উৎস। এগুলো আপনার হাড়কে শক্ত করে এবং আপনার ওজন কমাতে সাহায্য করে। অনেক গবেষনার ফলাফল থেকে দেখা গেছে প্রতিদিন ২ থেকে ৩ ধরনের দুগ্ধ যুক্ত খাবার পেটের মেদ কমাতে ও অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। তাই কম চর্বিযুক্ত দুগ্ধজাত খাবার যেমন দই, মিল্ক সেক হতে পারে আপনার নাস্তার একটি প্রধান উপাদান।
প্রতিদিনের খাদ্যতালিকায় টক জাতীয় ফল যেমন বাতাবি লেবু, কমলা, মাল্টা ইত্যাদি রাখুন। কারন এসব ফলে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে যা ক্যান্সারের বিরুদ্ধ্যে লড়তে সাহায্য করে। এছাড়া যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা লেবু এক গ্লাস পানিতে চিপে চিনি অথবা লবন ছাড়া খেয়ে নিন। এতে হজম শক্তি বাড়বে।
বাদামে প্রচুর চর্বি থাকেলেও এটি শরীরের জন্য ক্ষতিকর নয়। বাদাম প্রটিন, ফাইবার, স্যালেনিয়াম, ভিটামিন ই ও ভিটামিন এ এর বৃহৎ উৎস যা লোয়ার কলেস্ট্রলের লেবেল বাড়ানো এবং হৃদরোগ কমাতে সাহায্য করে। প্রতিদিন কিছু বাদাম আপনার হার্ট এটারক এর সম্ভাবনাকে ৪০% পর্যন্ত কমাতে সাহায্য করে।
এছাড়া সুস্থ থাকতে সবজির বিকল্প নেই। এই শীতের বাধাকপি, ফুলকপি এই সবের গুনের কথা লিখে শেষ করা যাবে না। ফুলকপিতে রয়েছে গ্লুটাথিয়ন জাতীয় ভিটামিন যা শরীরে ক্ষতিকর ব্যাক্টেরিয়া প্রবেশ করা থেকে বিরত রাখে। তাছাড়া ব্রুকলি, বেবি কর্ন, বিন এইসব সবজি শরীরে সুস্থতা বজায় রাখতে অনেক উপকারী। তাই প্রতিদিন সালাদ হিসেবে অথবা রান্না করা সবজি খাদ্য তালিকায় রাখুন।
বয়স ধরে রাখতে অলিভ ওয়েল ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। প্রতিদিন ২ চা চামচ পরিমাণ অলিভ ওয়েল গ্রহণ করলে ৩১ শতাংশ ক্ষেত্রে ত্বকের বুড়িয়ে যাওয়ার প্রবণতা কমে যায়। কারন অলিভ ওয়েলে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বককে সজীব রাখতে সাহায্য করে।।।
রোগ প্রতিরোধকারী উপাদান হিসেবে ডিমের গুরুত্ব অপরিসীম। যদিও ডিমের কুসুম একটু উচ্চ চর্বি যুক্ত কিন্তু তার পরেও এটি অনেক প্রোটিন সমৃদ্ধ। ডিমের কুসুমের জিঙ্ক, সেলিনিয়াম এবং অন্যান্য খনিজ লবন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া ডিমের নিউট্রিশন বৃদ্ধ বয়সে চোখে ছানি পরা কমাতে সাহায্য কর...।।
আরও পড়ুন