ক্যারিয়ার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ক্যারিয়ার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৈমানিক হওয়ার স্বপ্ন পূরণে পড়াশোনা

আকাশে ওড়ার স্বপ্ন কমবেশি অনেকেই দেখেন। পাখির মতো ডানা মেলে উড়ে বেড়ানো এমন চাকরির গ্ল্যামার তো আকাশছোঁয়া। এজন্য বৈমানিক হতে চান তারা। তবে খুব কমসংখ্যক মানুষই পান আকাশে ওড়ার সুযোগ। বড় অংকের সম্মানীর সঙ্গে দেশ-বিদেশে পাড়ি দেয়ার লোভনীয় সুযোগ রয়েছে উড়োজাহাজের পাইলটিং পেশায়। আপনার আকাশে ওড়ার স্বপ্ন বাস্তব হবে যদি আসেন এই পেশায়। তবে বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিক হওয়া আর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) লাইসেন্সপ্রাপ্ত পাইলট হওয়া কিন্তু এক কথা নয়। এমনটাই জানা গেল সংশ্লিষ্টদের দেয়া তথ্যে। যাত্রী বা পণ্যবাহী বাণিজ্যিক বিমানের বৈমানিক হতে হলে সিভিল এভিয়েশনের লাইসেন্স পেতে হয়। আর এজন্য রয়েছে হাতে-কলমে এবং আকাশ-জমিনের বিভিন্ন প্রশিক্ষণ।

পাইলট হওয়ার হাতেখড়ি : নিজেকে পরিপূর্ণ পাইলট হিসেবে গড়ে তুলতে প্রয়োজন বাংলাদেশ সিভিল এভিয়েশনের সনদ। আর সনদ পাওয়ার পথদ্রষ্টা হলো ‘বাংলাদেশ ফ্লাইং একাডেমি জেনারেল এভিয়েশন লিমিটেড’। প্রতিষ্ঠানটি ফ্লাইং ক্লাব নামে সবার কাছে পরিচিত। এছাড়া বেসরকারিভাবে প্রতিষ্ঠিত একাডেমিগুলোর মধ্যে অন্যতম হলো ‘এভিয়েশন একাডেমি লিমিটেড’।
ফ্লাইং ক্লাবের সদস্য হওয়া : ফ্লাইং ক্লাবের সদস্য হতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি অথবা সমমানের ‘ও’ এবং ‘এ’ লেভেল সম্পন্ন হওয়া চাই। সঙ্গে পদার্থবিজ্ঞান ও গণিতে থাকা চাই ৫০ শতাংশ নম্বর। এরপর রয়েছে মৌখিক পরীক্ষার বৈতরণী। ভবিষ্যতের বিমানচালক শারীরিকভাবে কতটা ফিট, তা যাচাই করে সার্বিকভাবে সুস্থ হলেই প্রার্থী ক্লাবের সদস্য হিসেবে নির্বাচিত হবেন।
এসপিএল, পিপিএল আর সিপিএল : ফ্লাইং ক্লাব তিনটি ধাপে শিক্ষানবিসদের শিক্ষা দিয়ে থাকে। প্রথম ধাপে হলো এসপিএল, যা মূলত স্টুডেন্ট পাইলট লাইসেন্স। এর জন্য বয়স হতে হবে ন্যূনতম ১৬ বছর আর এসএসসি কিংবা ‘ও’ লেভেলে পদার্থবিদ্যা ও গণিত থাকা বাধ্যতামূলক। দ্বিতীয় ধাপ হলো পিপিএল। যাকে বলা হয় প্রাইভেট পাইলট লাইসেন্স। এসএসসি অথবা সমমানের ‘ও’ লেভেল সম্পন্ন করে পিপিএল কোর্স করা যাবে, তবে প্রার্থীর বয়স ন্যূনতম ১৭ বছর হতে হবে। এর জন্য ৪০ ঘণ্টা (ফ্লাইং আওয়ার) বিমানে ফ্লাইং প্রশিক্ষণ এবং সেই সঙ্গে পিপিএলের জন্য নয়টি বিষয়ে গ্রাউন্ড কোর্সসম্পন্ন এবং পরে সিভিল এভিয়েশন অথরিটি কর্তৃক পিপিএল প্রদানের জন্য ওই নয়টি বিষয়ে পরীক্ষা ও ফ্লাইট টেস্ট উত্তীর্ণ হতে পারলেই পিপিএল প্রদান তথা পিপিএল কোর্সের পরিসমাপ্তি এবং পরবর্তী সিপিএল কোর্স শুরু করতে হয়। তাই পিপিএল কোর্সের জন্য প্রায় ৮ মাস সময় লাগতে পারে। পিপিএল শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে যোগ্যতা প্রমাণস্বরূপ পরীক্ষা দিতে হয়। এভাবে শেষ হলো পিপিএল। এরপর সিপিএলের পাঠ। সিপিএলকে বলা হয় কমার্শিয়াল পাইলট লাইসেন্স। ১০০ ঘণ্টার বিমান চালনা আর আগের ১০টি বিষয় বিস্তৃতভাবে পড়ানো হয় এ কোর্সে। সময় লাগে ৩৫ থেকে ৩৭ সপ্তাহ। পরীক্ষার বৈতরণী পার হতে প্রার্থীকে ১০০ নম্বরের পরীক্ষার মধ্যে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হবে। পিপিএল ও সিপিএল শেষে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেয় পাইলট হওয়ার সনদ।
তবে পাইলট হওয়ার খরচ বাড়ছে দিন দিন। পিপিএল ও সিপিএল করতে মোট খরচ পড়বে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা।
চাকরি: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও বেসরকারি এয়ারলাইন্সগুলোর চাহিদা অনুযায়ী আবেদন করতে পারেন। এ তো গেল দেশের ভেতরের অবস্থা। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাওয়া সনদ দিয়ে দেশের বাইরেও আবেদন করার সুযোগ রয়েছে। কেননা, এই সনদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বাংলাদেশে পাইলট হওয়ার অন্যতম পাঠশালা এভিয়েশন একাডেমি লিমিটেড। এ একাডেমিতে পড়াশোনা করে ইউকে, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ রয়েছে। আরও তথ্যের জন্য যোগাযোগ : এভিয়েশন একাডেমি লিমিটেড, বসতি এভিনিউ, ফ্ল্যাট-এ২, হাউস-১০, রোড-৫৩, গুলশান-২, ঢাকা-১২১২। ফোন : ৮৮৩৫৮৯৭, মোবাইল : ০১৮১৯৪৮৫৩০৮।
আরও পড়ুন

দুঃসাহসিক মেরিন প্রফেশনাল শিক্ষার স্বপ্ন




উন্নয়নশীল দেশে কর্মমুখি শিক্ষার বিকল্প নেই। আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে ওঠতে এ শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজ আমরা এরকমই এক বিষয় নিয়ে আলোচনা করছি।


 রোমাঞ্চপ্রিয় তরুণ চ্যালেঞ্জারদের কাছে মেরিন
পেশার গুরুত্ব অপরিসীম। এ শিক্ষায় অন্যতম আকর্ষণ হল ভ্রমণ। এখানে পড়তে পড়তে যোগ্যরা অনায়াসেই বিশ্বের বিভিন্ন দেশ তথা দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারে। জাহাজ শিল্পে কর্মীদের মর্যাদাও আন্তর্জাতিক মানের

জাহাজে প্রথম নিয়োগ প্রাপ্ত অফিসারদের ক্যাডেট বলা হয়। এরা প্রশিক্ষনার্থী অফিসার, এদের জাহাজে বিভাগ অনুযায়ী ডেক ক্যাডেট বা ইঞ্জিন ক্যাডেট বলা হয়। এই ক্যাডেটগণ কালক্রমে পদোন্নতি পেয়ে জাহাজের ক্যাপ্টেন ও চীফ ইঞ্জিনিয়ার হন। একজন অফিসার বা ক্যাডেটকে প্রথমে ০২ বছরের একটি একাডেমিক কোর্স সম্পন্ন করতে হয়। ৪ সেমিষ্টারে বিন্যস্ত মোট ২৪ মাসের কোর্স এটি। প্রতি সেমিষ্টার ৬ মাস করে। এই ২৪ মাসের মধ্যে ইঞ্জিন ক্যাডেটদের ওয়ার্কশপ ট্রেনিং এর ব্যবস্থা সহ আছে জাহাজ ও শিপ ইয়ার্ড পরিদর্শনের ব্যবস্থা। ২৪ মাস পর ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপ্ত হবে এবং এরপর ক্যাডেটদের ১২ মাস জাহাজে ক্যাডেট বা প্রশিক্ষণার্থী হিসেবে কাটাতে হয়। জাহাজে ১২ মাস অতিবাহিত করার পর ক্যাডেটরা ৬ মাস লেখাপড়া করবে এবং নিজেদের তৈরি করবে বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তর আয়োজিত চূড়ান্ত পরীক্ষার জন্য। এই পরীক্ষা চাইলে মালয়েশিয়া, সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া এবং ইংল্যান্ডেও দেয়া সম্ভব। উক্ত পরীক্ষায় উত্তীর্ন হলে ক্যাডেটরা পরবর্তী প্রমোশনের জন্য উপযুক্ত হবে এবং তারা থার্ড অফিসার বা ফোর্থ ইঞ্জিনিয়ার হিসেবে জাহাজে যোগদান করতে পারবে। এক পর্যায়ে এই জুনিয়র অফিসাররাই হবেন জাহাজের ক্যাপ্টেন এবং চীফ ইঞ্জিনিয়ার।

বিজ্ঞান বিষয় থেকে মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিকে জিপিএ-৩.৫ সহ পদার্থবিদ্যা ও গণিত বিষয়েও পৃথক ভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ এবং ইংরেজিতে জিপিএ ন্যূনতম-৩, অন্যথায় ৫.৫ আইইএলটিএস স্কোর থাকতে হবে। আর ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে পদার্থবিদ্যা ও গণিত সহ সি গ্রেডে এ লেভেল সনদপ্রাপ্ত এবং পদার্থ বিদ্যা, গণিত ও ইংরেজি সহ ন্যূনতম ৫টি বিষয় নিয়ে সি গ্রেডে ও লেভেল সনদ প্রাপ্ত ছাত্ররা এ বিষয়ে আবেদন করতে পারবে। ক্যাডেটদের জন্য এসব বিষয়ে পড়াশুনার ক্ষেত্রে বেশ সুযোগসুবিধা রয়েছে।

চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ মেরিন একাডেমিসহ আমাদের দেশে মেরিন একাডেমির সংখ্যা এখন ১৮ টি এবং আশার বিষয় এই যে, প্রতি বছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মেরিন একাডেমি শুরুতে মাত্র ৪৮ জন ক্যাডেট প্রশিক্ষণ দিত, পরবর্তিতে এই সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। বর্তমানে বাংলাদেশ মেরিন একাডেমি প্রায় ২০০ জন ক্যাডেটের প্রশিক্ষণের ব্যবস্থা করছে। প্রতি বছর হাজার হাজার মেধাবি ও শিক্ষিত ছাত্র মেরিন একাডেমিতে পরীক্ষা দিলেও আসন সংকটের কারনে যোগ্যতা থাকা সত্বেও অধিকাংশেরই ঠাঁই মিলেনা সেখানে। এমন পরিস্থিতিতে সরকার দেশে বেসরকারি ভাবে মেরিন একাডেমি স্থাপনের অনুমতি প্রদান করে। ফলে চ্যালেজ্ঞিং এই সেক্টর আরো বিস্তৃত হয়।

আটলান্টিক মেরিটাইম একাডেমি বাংলাদেশে অবস্থিত বেসরকারি ও ব্যাক্তি মালিকানাধীন মেরিন একাডেমির মধ্যে একটি। বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমতিক্রমে ২০১২ সালে আটলান্টিক মেরিটাইম একাডেমি প্রতিষ্ঠিত হয়। উত্তরার ১৩ নম্বর সেক্টরে ১ # রোডে ১৯# বাড়িতে লেক সংলগ্ন মনোরম পরিবেশে এই একাডেমির অস্থায়ী ক্যাম্পাস। স্থায়ী ক্যাম্পাসের জন্য পূর্বাচল এলাকায় জমি অধিগ্রহণ করা হয়েছে এবং অদূর ভবিষ্যতে স্থায়ী কাম্পাস পূর্বাচল উপশহরে স্থানান্তর করা হবে।

আটলান্টিক মেরিটাইম একাডেমি পরিচালিত হয় জাহাজের অফিসারদের তত্ত্বাবধানে। এই একাডেমির কমান্ড্যান্ট এবং প্রধান প্রকৌশলী দীর্ঘ দিন জাহাজে চীফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন এর ডেপুটি কমান্ড্যান্ট এবং চীপ অফ নটিক্যাল ষ্টাডিজ দক্ষ ক্যাপ্টেন হিসেবে দেশী ও বিদেশী অনেক জাহাজে কাজ করেছেন। একাডেমির শিক্ষকবৃন্দ বেশির ভাগ জাহাজের ক্যাপ্টেন ও চীফ ইঞ্জিনিয়ার। এ ছাড়াও আছেন- অংক, ইংরেজি, কম্পিউটার ও ইলেকট্রিসিটি ক্লাসের বিশেষজ্ঞ শিক্ষক এবং সিম্যানশিপ ক্লাসের জন্য বাংলাদেশ নেভীর অবসরপ্রাপ্ত শিক্ষক। বাংলাদেশ নেভীর অবসর প্রাপ্ত জি.আই. এবং পি.টি.আই. দ্বারা ক্যাডেটদের শরীর চর্চা, প্যারেড, খেলাধুলা ও শৃঙ্খলা শিক্ষা দেয়া হয়।

ইঞ্জিন ক্যাডেটদের ওয়ার্কশপ ট্রেনিং ও সকল ক্যাডেটদের জন্য জাহাজ ও শিপ ইয়ার্ড পরিদর্শন সহ প্রশিক্ষণ শেষে ১২ মাস জাহাজে ক্যাডেট বা প্রশিক্ষণার্থী হিসেবে কাটানোর যাবতীয় ব্যবস্থা এখানে রয়েছে। এ বিষয়ে আরো জানতে ফোন ০২-৮৯৯১৭৬০
আরও পড়ুন