গুগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গুগল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গুগল ওয়েবমাষ্টার টুলে ব্লগস্পট সাইট সাবমিট করুন খুব সহজে

 
 
আপনার সাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যতগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সাইটকে গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করা। আমাদের অনেক পাঠক আমাদের কাছ থেকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের নানা টিপস চেয়ে থাকেন এবং কিভাবে সাইটের ভিজিটর বাড়ানো যায় তা জানতে চান। গুগল ওয়েবমাস্টার টুল এক্ষেত্রে অনেক সাহায্য করতে পারে। আজকের পোষ্টে আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার সাইটকে গুগল ওয়েবমাস্টার টুলে সাবমিট করবেন।
 

গুগল ওয়েবমাস্টার টুল কী?

গুগল ওয়েবমাস্টার টুল হচ্ছে গুগল কর্তৃক প্রদত্ত কতিপয় টুল বা পদ্ধতির সমষ্টি যা ওয়েবসাইট পাবলিশারদেরকে এমন কিছু সুযোগ করে দেয় যার মাধ্যমে তারা তাদের সাইট সার্চ ইঞ্জিনে কেমন দেখাবে তা নির্ধারণ করতে পারেন। এটি আপনাকে রিপোর্ট ও তথ্য প্রদান করবে যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার সাইটের বিভিন্ন পৃষ্ঠাগুলো সার্চ রেজাল্টে কেমন দেখাচ্ছে। আপনার সাইটের বিভিন্ন উপাদানে কি পরিমাণ ক্লিক পড়ছে এবং ইম্প্রেশন কেমন তা আপনি দেখতে পারবেন। এই ধরণের তথ্য আপনাকে আপনার সাইটের পুরাতন আর্টিকেল উন্নয়নে, নতুন আর্টিকেল লেখায় এবং বিভিন্ন স্ট্যাটেজি তৈরিতে সহায়তা করবে। গুগল ওয়েবমাস্টার টুলের মাধ্যমে আপনি আরো যা পারবেন তা হলো XML ফাইল সাবমিট করা, নির্দিষ্ট URL বাতিল করা এবং গুগলকে আপনার সাইট সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া। এটির মাধ্যমে আপনি আরো জানতে পারবেন যে আপনার সাইটের কোন নির্দিষ্ট অংশ ক্রল কিংবা ইনডেক্স করতে গুগলের সমস্যা হচ্ছে কিনা।

Google webmaster tools dashboard

গুগল ওয়েবমাস্টার টুলে ব্লগস্পট সাইট সাবমুটের পদ্ধতি

সর্বপ্রথম গুগল ওয়েবমাস্টার টুলের সাইটে যান এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। সাইন ইন করার পর, আপনার সাইটের URL টি লিখুন এবং add new site বোতামে ক্লিক করুন।
তারপর, পরবর্তী স্ক্রিনের যান এবং সেখানে আপনাকে আপনার সাইট ভেরিফাই করতে বলা হবে। ভেরিফাইয়ের জন্য আপনাকে হয় গুগল প্রদত্ত HTML Tag মেটা ট্যাগ সংগ্রহ করে সেটি আপনার সাইটে যুক্ত করতে হবে। আমরা দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করবো।
 
 

এবার আপনি আপনার ব্লগার ড্যাসবোর্ডে যান। তারপর Template > Edit HTML এ ক্লিক করে <body> ট্যাগের পরের গুগল কর্তৃক ভেরিফিক্যাশন কোডটি বসান। নিচে ভেরিফিক্যাশন কোডের একটি গঠন দিলাম।
<meta name="google-site-verification" content="VerificationKeyCode" />

আরেকটি কথা, আপনি যে ই-মেইল দিয়ে ব্লগ একাউন্ট খুলেছেন, সেই ইমেইল যদি গুগল ওয়েবমাষ্টার টুলে ব্যবহার করেন তাহলে ভেরিফিক্যাশন এর দরকার হবে না। সেটি অটোম্যাটিক ভেরিফাই হয়ে যাবে।
 
একবার ভেরিফফাই হয়ে গেলে আপনার প্রয়োজন হবে XML সাইটম্যাপ সাবমিট করার। এ বিষয়ে পরবর্তীতে আরেকটি পোষ্ট করা হবে। আর আপনি যদি নিজে নিজে পারেন তাহলে সাবমিট করে নিবেন।
 
ব্যস! এভাবে খুব সহজেই আপনি ওয়েবমাস্টার টুলে আপনার সাইট সাবমিট করতে পারবেন। আশা করি, আপনাদের আমাদের লেখাটি ভালো লেগেছে। ভালো লাগলে লেখাটি শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া, আমাদের সাইটের তথ্য নিয়মিত পেতে আজই সাবস্ক্রাইব করুন।
 
সৌজন্যেঃ বিএন.এমএসডিজাইনবিডি
আরও পড়ুন

(Google) গুগলে আপনার ব্লগ পোস্ট ইনডেক্স করুন ২ মিনিটে



আসসালামু অলাইকুম , আল্লাহ্‌ এর নাম নিয়ে আজকের এই পোস্ট শুরু করছি । আগেই বলে নিই আমি SEO এসইও এর 'অ' বুঝিনা তবে বিভিন্ন ইংরেজি ব্লগের দোয়ায় কিছু কিছু কাজ গুলো যানি আর যেগুল যানি সেগুল আপনাদের সাথে শেয়ার করার চেস্ট করি । সেই রকম আজকেঅ মজার একটি এসইও SEO টিপস নিয়ে এলাম । আমারা সবাই জানি একটা ব্লগ বা ওয়েবসাইট এর জন্য এসইও কতটা দরকারি । এক কোথাই আপনার ব্লগ বা ওয়েবসাইটে এসইও ভালো না থাকলে আপনার ব্লগিং জীবন বৃথা। কারন ভিজিটর পেতে আপনাকে এসইও অবশ্যই করতে হবে । কিন্তু বেশির ভাগ নতুন ব্লগার বন্ধুরা আমার মতোই নতুন তবে কিছু কিছু কাজ আছে যেগুল নতুন হলেও করা যাই । তার মধ্যে অন্যতম সার্চ ইঞ্জিনে পোস্ট ইনডেক্স করানো । আপনি যদি সার্চ ইঞ্জিনে পোস্ট ঠিক ভাবে ইনডেক্স না করান তাহলে ভাল এসইও করেও কোন লাভ হবে না । তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ( Google ) এ আপনার ব্লগ পোস্ট ইনডেক্স বা সাবমিট করবেন মাত্র ২ মিনিটে । বিষয়টি শুনে অবাক মনে হলেও এটা সম্ভব এবং সেটা আপনি কিছু ক্ষণের মধেই টের পাবেন । তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক । এই কাজ করার জন্য আপনি আগেই নিচের পোস্ট গুলো দেখে আসতে পারেন ।
 

 
 
☞ প্রথমে এখানে ক্লিক করে Google Webmasters Tools এ যান । তারপর আপনার অ্যাকাউন্ট লগইন করুন অবশ্যই আপনাকে আগে আপনার সাইট সাবমিট করতে হবে যদি আপনার সাইট সাবমিট করা না থাকে তাহলে Add a Site এ ক্লিক করে নিন । যদিও ব্লগার ব্যবহার কারিদের এটা না করেলেও চলে গুগলে এটা অটো সাবমিট হয়ে যাই । এবার নিচের স্টেপ গুলো দেখুন । 
১/ ডান সাইড এর Manage site ট্যাবে ক্লিক করুন তারপর Add or remove users এ ক্লিক করুন। নিচের চিত্রে দেখুনঃ 
২/ এবার যে পেজ আসবে সেখান থেকে বাম পাশে Crawl ট্যাবে ক্লিক করে Fetch as Google  বাটনে এ ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ
৩/ এবার ফাকা বক্সে আপনার পোস্ট URL বসান শুধু URL আপনার ব্লগ বা ওয়েবসাইট নাম বাদে যেমনঃ আপনার পোস্ট লিঙ্ক যদি হয় → http://asobondhu.blogspot.in/2013/09/google-sitemap.html তাহলে সেখানে বসান শুধু →  2013/09/google-sitemap.html  তারপর Desktop সিলেক্ট করে Fetch বাটনে ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ
৪/ এবার দেখুন নিচে আপনার লিঙ্ক ইনডেক্স হবার জন্য রেডি এখুন সেখান থেকে Submit to Index এ ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ 
৫/ Submit to Index এ বাটনে ক্লিক করলেই একটি পপআপ বক্স আসবে সেখান থেকে Crawl only this URL এ ক্লিক করে Go তে ক্লিক করুন । নিচের চিত্রে দেখুনঃ
☞ ব্যাস কাজ শেষ এবার ২ মনিট অপেক্ষা করুন এবং সেই পোস্ট এর টাইটেল টি গুগল সার্চ দিয়ে দেখুন। ইন্সাআল্লাহ্‌ আপনি কাজটি করতে এবং পোস্টটি বুঝতে সফল হয়েছেন তাহলে আপনাকে আর ২৪ ঘন্টা অপেক্ষা করে থাকতে হবে না গুগল এর উপর । যাদের এখুনও বিশ্বাস হছে না নিচের ফটো দেখুন । 
☞ আজকের এই পোস্টটি আপনার উপকারে আসলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং তাদের কেউ দেখার সুযোগ করে দেবেন । এই ধরনের পোস্ট এর জন্য সব সময় আমাদের সাথেই থাকুন । ভালো থাকবেন সুস্থ থাকুন । আল্লাহ্‌ হাফেজ । 

সংগ্রহকৃতঃ এসো বন্ধু
আরও পড়ুন

এবার ফোন নাম্বার ছাড়াই GMAIL ACCOUNT খুলতে হয়।

 

আশা করি সবাই ভালো আছেন ।ভালো না থাকে ও ভালো হয়ে যাবেন।

দেখে নিন কিভাবে ফোন নাম্বার ছাড়াই GMAIL ACCOUNT খুলতে হয়।

প্রথমে http://www.k7.net এ যান এবং একটি একাউন্ট খুলুন । একাউন্ট খোলার সময় কিন্তু তারা একটা মেইল চাইবে ।আর আমার যানা মতে তো আপনি আপনার রিয়াল মেইল ইউস করবেন না !তাহলে!! আচ্ছা আমিই বলতেছি ,আপনি যান http://10minutemail.com. ঐখানে এরা ১0 মিনিট এর জন্য একটা মেইল দিবে। ঐটা দিয়ে SINGUP করুন k7.NET এ । একাউন্ট খুললে ওরা একটি UK নাম্বার দিবে । তারপর যান mail.google.com এ । আইডি খুলুন ঐ UK নাম্বার দিয়ে । এখন ফেরিফিকেশন টাইপ এ ক্লিক করে চোজ করুন VOICE CALL এখন যান আপনার k7.NET আইডিতে । গোগাল থেকে আসা ঐ ভয়েস মেইল টা ডাউনলোড করুন । আর ফেরিভাই করুন ।
শেষ আমাদের কাজ। এখন খালি মজা লুটুন ।

১০০% কাজ করে আমি নিজে ট্রাই করেছি । 8-)

আরও পড়ুন

গুগল সার্চ-বারকে তৈরি করুন আপনার প্রয়োজনের সবকিছু !

তথ্য খোজার জন্য সবচেয়ে বেশি যে ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুগল। ইন্টারনেট ব্যাবহার করে অথচ গুগল সম্পর্কে জানে না বিশ্বে এমন লোক খুজে পাওয়া সম্ভব নয়। তথ্য খোজা ছাড়াও গুগল ইঞ্জিনকে বেশ কিছু প্রয়োজনীয় কাজে ব্যাবহার করা যায়। আজ গুগল সার্চ ইঞ্জিনের ব্যাতিক্রম কিছু ব্যাবহার সম্পর্কে আলোচনা করব। 


গুগলকে ব্যবহার করুন ক্যালকুলেটর হিসেবে গুগলের সার্চ বারকে আপনি ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারেন। গুগলের built-in ক্যালকুলেটর ফাংশন ব্যাবহারের জন্য যোগ, বিয়োগ, গুণ, ভাগের চিন্হগুলো ব্যাবহারে করুন  ("+,-,/.*")। আপনার প্রযোজনীয় হিসাবের শেষে সমান (=) চিন্হটি লিখুন।
 
সার্চ বারে যেভাবে লিখবেন: সংখ্যা (চিন্হ"+,-,/.*") সংখ্যা = । 
    যেমন- ৮+৯=
    উদাহরণ: 5*9+(sqrt 10)^3=

গুগলকে ব্যবহার করুন অভিধান হিসেবে

গুগলকে আপনি অভিধান হিসেবে ব্যবহার করতে পারেন। এজন্য প্রয়োজনীয় শব্দের পূর্বে “define:” শব্দটি লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন:  define: <word>। যেমন define: philosophy
    উদাহরণ:  define: philosophy


গুগলকে ব্যবহার করুন সমার্থক শব্দ খোজার ক্ষেত্রে
আপনি যদি কোন শব্দের প্রতিশব্দের জানতে চান, তবে শব্দটির পূর্বে টিল্ড চিহ্ন (~) লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: ~ <word>। যেমন ~fast food
    উদাহরণ: ~fast food

গুগলকে ব্যবহার করুন Unit Conversion এর ক্ষেত্রে

আপনি উচ্চতার পরিমাপ, ওজন, এবং অনেকের মধ্যে ভলিউম বিভিন্ন ইউনিটের মধ্যে রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন। এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত রূপান্তর লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: kg in pound।
    উদাহরণ:  10.5 cm in inches
        km in mile
        inch in feet
        acre in square feet
        sec in ms
        kilobyte in byte


গুগলকে ব্যবহার করুন Currency Conversion এর ক্ষেত্রে
গুগলকে খুব সহজেই Currency Conversion এর কাজে ব্যবহার করা যায়। এজন্য সার্চবারে প্রয়োজনীয় মুদ্রা গুলো লিখে সার্চ করলেই উত্তর পাবেন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: USD in Euro।
    উদাহরণ: 150 GBP in USD


গুগলের মাধ্যমে জানুন স্থানীয় সময়
বিশ্বের যে কোন স্থানের সময় জানার জন্য আপনি গুগলের সাহায্য নিতে পারেন। এজন্য প্রয়োজনীয় স্থানের পূর্বে “time” শব্দটি লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: time PLACE। যেমন time Dhaka
    উদাহরণ: time Dhaka


গুগলের মাধ্যমে জানুন স্থানীয় আবহাওয়ার

বিশ্বের যে কোন শহরের জন্য স্থানীয় আবহাওয়া দেখতে গুগলকে ব্যবহার করতে পারেন। এজন্য শহর বা রাজ্যের নামের পূর্বে “weather” শব্দটি লিখুন।

    সার্চ বারে যেভাবে লিখবেন: weather PLACE। 
    যেমন Weather Dhaka
    উদাহরণ: Weather Dhaka
আরও পড়ুন