ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

(Facebook Like) ফেসবুক স্ট্যাটাস ও ছবিতে হাজার হাজার লাইক নিন



ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এটা আমরা সবাই জানি। এখানে সবাই সবার মতামত, ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করে থাকে। এই শেয়ার করা মতামত, ছবি, ভিডিও তে যদি লাইক/কমেন্ট কেউ না করে তাহলে খুব খারাপ লাগে তাইনা বন্ধু? মন খারাপ করার কিছু নেই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার শেয়ার করা স্ট্যাটাস, ছবি, ভিডিও তে লাইক/কমেন্ট বেশি বেশি পাবেন। তবে মূল কথায় যাবার আগে আমি কিছু কথা বলে নিতে চাই।

আজকাল অনেকেই আছেন যারা নিজের প্রোফাইল পিক এ হাজার হাজার লাইক কমেন্ট নিয়ে নিজেকে ফেমাস ব্যক্তি হিসেবে দাবি করেন। আবার তারা মনে করে থাকেন যে বেশি লাইক কমেন্ট পেলে মেয়ে/ছেলেদের পটাতে পারবে। আসলে সত্যি কথা বলতে মেয়ে/ছেলেদের পটাতে গেলে বেশি লাইক বা কমেন্ট এর প্রয়োজন পরে না প্রয়োজন হয় ভালো মনের। আর সেই ভালো মন এর মানুষ হতে হলে হতে হবে একজন আদর্শবান মানুষ। 

আবার অনেকেই অটো লাইক ব্যবহার করে থাকেন যেটা অ্যাকাউন্ট এর ক্ষতির কারন। আপনারা যদি অটো লাইক ব্যবহার করেন তাহলে আপনাদের সাধের অ্যাকাউন্ট ব্লক করে দিবে ফেসবুক এর চাচা,মামারা। সুতরাং অটো লাইক নিতে গিয়ে আপনার অ্যাকাউন্ট যেন না চলে যায় সেই দিকে লক্ষ রাখবেন। অনেকেই আবার অন্যর স্ট্যাটাস এ লাইক কমেন্ট বেশি বেশি করে থাকেন আপনিও লাইক কমেন্ট পাবার আশায় এটা বেশি না করাই ভাল কারন সব কিছুর একটা লিমিট থাকে। লিমিট অতিক্রম করলেই অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। 

যাইহক! অনেক বেশি কথা বলে ফেলছি এখন কাজের কথায় আসা যাক। আজ আমি আপনাদের যে উপায়ে লাইক, কমেন্ট, শেয়ার নেয়া শিখাব এটা ১০০% কাজ করবে এবং অ্যাকাউন্ট ব্লক হবার সম্ভাবনা নাই বললেই চলে। এখানে মূলত কাজটা হচ্ছে লাইক, ফলো, শেয়ার, পোষ্ট লাইক বিনিময়। আপনি অন্যর পোষ্ট এ লাইক দিলে আপনার কিছু পয়েন্ট অর্জন হবে। তারপর আপনি আবার সেই অর্জন করা পরেন্ট খরচ করে আপনার পোষ্ট এ লাইক, শেয়ার এবং অ্যাকাউন্ট এ ফলো নিতে পরবেন। তাই এই উপয়ায়ে অ্যাকাউন্ট ব্লক হবার সম্ভাবনা থাকে না।

আমরা যেই সাইট থেকে লাইক সংগ্রহ করব তার নাম হচ্ছে Addmefast.com । এই সাইটটা অন্য সাইট থেকে অনেক ভালো এখানে আপনি অনেক সহজেই পয়েন্ট অর্জন করতে পারবেন। এবং দ্রুত লাইক, শেয়ার, ফলো সংগ্রহ করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে।

রেজিষ্ট্রেশন করার নিয়মঃ

প্রথমে আপনাকে এখানে ক্লিক করে রেজিষ্ট্রেশন করে নিতে হবে।তারপর আপনার ই-মেইল এ একটা মেইল যাবে । সেখান থেকে অ্যাকাউন্ট কনর্ফাম করুন। বেস আপনার Addmefast এ অ্যাকাউন্ট তৈরী হয়ে গেল। আমি ধরে নিলাম আপনার অ্যাকাউন্ট তৈরী হয়ে গেছে তাই আমি সামনের দিকে যাচ্ছি।

পয়েন্ট অর্জন করার নিয়মঃ 

আপনি আপনার Addmefast এ লগিন করুন । লগিন করার পর নিচের মত একটা পেইজ আসবে।



তারপর Facebook likes এ ক্লিক করলে নিচের মত একটা পেইজ আসবে সেখান থেকে Like বাটন এ ক্লিক করতে হবে।
 

Like  বাটনে ক্লিক করার পর একটা পপআপ উইন্ডো আসবে। সেখানে আপনি পেইজটা লাইক দিয়ে পপআপ উইন্ডোটা close করে দিতে হবে ।

বিঃদ্রঃ- এই কাজটা আপনাকে একটু দ্রুত করতে হবে তানাহলে উইন্ডোটা নিজে নিজেই close হয়ে যাবে তখন আপনি পয়েন্ট পাবেন না। আপনাকে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগিন করা থাকতে হবে।

এই ভাবে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন যত খুশি। আপনি page like, follow, facebook post like, post share, twitter follow, etc. করেও পয়েন্ট অর্জন করতে পারবেন। আরো অনেক উপায়ে পয়েন্ট অর্জন করতে পারবেন আপনি লগিন করলেই বুঝতে পারবেন।



থামুন মিয়া ভাই এখানেই শেষ নয় আরো রয়েছে আপনার জন্য। আপনি প্রতিদিন ২০০ পয়েন্ট বোনাস পাবেন। তার জন্য আপনাকে প্রতিদিন ৫০ টা লাইক দিতে হবে। তারপর আপনি Daily Bonus এ ক্লিক করলে নিচের মত পেইজ আসবে। সেখান থেকে Get Daily Bonus এ ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ২০০ পয়েন্ট বোনাস। কি মজার বেপার না?

বিঃদ্রঃ- আপনি প্রতিদিন একবার বোনাস সংগ্রহ করতে পারবেন।


লাইক নেয়ার পক্রিয়াঃ

লাইক অর্জন করা শেষ এবার আপনার লাইক নেবার পালা। তবে আর দেরি কেন? চলুন লাইক নেয়া যাক আপনার প্রফাইল পিচ বা স্ট্যাটাসে। প্রথমে Add site/Page এ ক্লিক করুন ।


Add site/Page এ ক্লিক করার পর নিচের মত পেইজ আসবে। সেখানে আপনার কিছু কাজ করতে হবে তবে ভয় পাবার কিছু নেই আমিতো আছি সব সহজ ভাবে করে দেখাব।

Type: এখানে আপনি যেটা তে লাইক নিতে চান সেই অপসন বেছে নিন। আপনি যদি ফেসবুক পেইজ এ লাইক নিতে চান তাহলে পরিবর্তন করার প্রয়োজন নেই।

Countries: এখান থেকে আপনি কোন দেশের লাইক চান আপনি তা সিলেক্ট করে দিতে পারবেন। আপনি যদি বাংলাদেশের লাইক চান সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আর যদি সিলেক্ট না করেন তাহলে সব Country থেকে লাইক পাবেন এতে আপনারি ভালো আপনি খুব দ্রুত লাইক পাবেন।

Title: এখানে আপনাকে আপনার ছবি বা স্ট্যাটাস এর টাইটেল লিখতে হবে। কিছু একটা দিয়ে দিন কাজ হয়ে যাবে।

Page URL: আপনি যে পেইজ/পোষ্ট/ছবি ইত্যাদি যেটাতে লাইক নিতে চান সেটার লিঙ্ক বসান।

Total Clicks: আপনি কতটা লাইক চান সেটা নির্ধারন করে দিতে পারবেন। সে জন্য আপনাকে ON অপসনে ক্লিক করে On করে নিতে হবে।

Daily Clicks: আপনি প্রতিদিন কতটা লাইক চান সেটাও নির্ধারন করে দিতে পারবেন। সে জন্য আপনাকে ON অপসনে ক্লিক করে On করে নিতে হবে।

CPC: প্রতিটা লাইক এর জন্য আপনি কত পয়েন্ট করে দিতে চান মানে কত খরচ করতে চান সেটা দিন। যেমন আপনি যদি প্রতি লাইক এর জন্য ৫ পয়েন্ট দিতে চান তাহলে ৫ লিখুন।

তারপর Save Changes এ ক্লিক করে বেরিয়ে আসুন বেস আপনার কাজ শেষ।

বিঃদ্রঃ- আপনি যে স্ট্যাটাস বা ছবিতে লাইক/শেয়ার নিতে চান সেই স্ট্যাটাস/ছবিতে অবশ্যই Privacy Public থাকতে হবে।

কি বন্ধুরা কত সহজেই কাজটা করে ফেলেছি তাইনা? এখন আপনার Save করা পেইজ বা পোষ্ট এ লাইক চলে যাবে। আপনাকে আর কিছু করতে হবে না। এভাবে আপনি যদি আর কোন পেইজ Save করতে চান একই নিয়মে Save করে নিবেন।


শেষ কথাঃ
আপনারা নিজেদের রিয়েল ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে পয়েন্ট অর্জন করবেন না কারন লাইক ব্লক করে দিতে পারে। অন্য কোন অ্যাকাউন্ট দিয়ে পয়েন্ট অর্জন করে রিয়েল অ্যাকাউন্ট এ লাইক নিবেন তাতে আপনাদেরই ভালো হবে। আজ এ পর্যন্তই সামনে অন্য কোন বিষয় নিয়ে আলোচনা করব।
আরও পড়ুন

( Facebook ) ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই

ফেসবুক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং চ্যাটিং করার জন্যও এর জনপ্রিয়তার জুড়ি নেই। অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে ফেসবুক চ্যাটিং করার জন্য ফেসবুক মেসেঞ্জারটিও সকল মেসেঞ্জার থেকে অধিক জনপ্রিয়। ফেসবুক ইউজারদের প্রত্যেকেই প্রায় তাঁর অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন। 
কিন্তু লক্ষ্য করেছেন কি, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিতে লগ আউট করার জন্য কোন অপশন নেই? ফেসবুক মেসেঞ্জারে লগিন করা প্রত্যেক ব্যবহারকারীই এটি লক্ষ্য করেছেন যে, মেসেঞ্জারটি থেকে লগ আউট হওয়ার কোন অপশন পাওয়া যায় না। ফেসবুক মেসেঞ্জারে আসলে কোন লগ আউট অপশন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুক মেসেঞ্জারের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটি। এই লগ আউট অপশন না থাকায় প্রায় অনেকেই ঝামেলায় পড়েন। কোন কারণে লগ আউট করার প্রয়োজন দেখা দিলে লগ আউট হওয়া সম্ভব হয়না। অনেকেই মেসেঞ্জারে এক অ্যাকাউন্টে লগিন করে পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে লগিন করতে চাইলে তখন আবিষ্কার করেন যে, মেসেঞ্জারে লগ আউট অপশন নেই। কিন্তু ছোট একটু ট্রিকস খাটিয়েই আমরা ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হতে পারি সহজেই। ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে লগ আউট হওয়ার জন্য আমরা অ্যাপটির ডাটা ক্লিয়ার অপশন ব্যবহার করতে পারি। যারা ইতিমধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাটা ক্লিয়ার কিভাবে করে তাদের নতুন করে শেখানোর কিছু নেই। তবে নতুন অ্যান্ড্রয়েড ইউজারদের স্বার্থে অ্যাপস ডাটা ক্লিয়ার করার টিউটোরিয়াল শেয়ার করছি।

ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট করার পদ্ধতি

    • আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে, ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হওয়ার জন্য আমরা এই অ্যাপটির ডাটা মুছে দিব। তবে এর আগে প্রথম কাজ হচ্ছে আপনার ফোনে Recent Apps List -এ যদি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি থেকে থাকে তাহলে প্রথমেই সেটি Recent Apps List থেকে রিমুভ করুন।
    • এবার Settings > Apps অপশনে গিয়ে Messenger অ্যাপটি ক্লিক করুন।
    • এখন Clear Data বাটনটিতে ক্লিক করলে Delete App Data নামের একটি পপ আপ উইন্ডো পাবেন। সেখানে Ok ক্লিক করে দিন। ব্যাস, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলা হয়েছে। মানে এর আগে মেসেঞ্জারটি ইউজ করার সব ডাটা ফোন থেকে মুছে ফেলা হয়েছে।


      এখন বলা চলে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলার কারণে পূর্বে লগ-ইন করা আইডি থেকে আপনি লগ আউট হয়ে গেছেন। এবার চালু করুন ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি। দেখবেন মেসেঞ্জারে ওয়েলকাম জানিয়ে আপনার আগের অ্যাকাউন্ট নেম আবারো দেখাচ্ছে। ভাববেন না, লগ আউট হয়নি। লগ আউট হয়েছে। আসলে মেসেঞ্জার অ্যাপটি সম্পূর্ণ ভাবেই ফেসবুকের মূল অ্যাপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকায় আপনার অ্যাকাউন্ট নেম দেখাবে। তবে আপনি নতুন কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জারে লগিন করতে চাইলে দেখবেন Switch Account নামের একটি অপশন আছে। সেটায় ক্লিক করে যথানিয়মে মেসেঞ্জারে লগিন করুন আপনার কাঙ্ক্ষিত ইমেইল, পাসওয়ার্ড দিয়ে। 
      এই হলো ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হবার সহজ টিউটোরিয়াল। এর চেয়ে সহজ টিউটোরিয়াল নেই। কারণ ফেসবুক মেসেঞ্জারে লগ আউট অপশনটি না থাকাতেই আমরা এরকম ঘুরায় প্যাঁচায় ট্রিকস খাটিয়ে লগ আউট হলাম। তবে ফেসবুক মেসেঞ্জারে একটি লগ আউট অপশন থাকা অবশ্যই উচিৎ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।

      এই পোষ্টটি ব্লগার মারুফ.কম থেকে সংগ্রহ করা হয়েছে।
      আরও পড়ুন

      200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন


      অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?
      আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়, আর একান্ত যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে অনেকগুলো ফ্যানকে হারিয়ে ২০০ এর নিচে নিয়ে এসে পরিবর্তন করতে হয়, বোঝতেই পারছেন এটা আপনার জন্য কত বড় একটা ট্রাজেডি। কিন্তু  আমেরিকার ব্যবহারকারীরা যে কোন সময় তাদের পেজের নাম পরিবর্তন করে নিতে পারে। যাইহোক, আমেরিকানরা তাদের জায়গায় থাকুক, আমরা বাঙ্গালী পারিনা এমন কোন কাজ আছে নাকি, দেখে নিন আমেরিকানদের প্রক্সি ব্যবহার করে 200+ লাইকের ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করে নিতে হয়-
      প্রথমে এখানে ক্লিক করে এই এডঅন্সটি ইন্সটল করে নিন।
      Image 6
      এবার ফেসবুকে ব্রাউজ করুন কিন্তু লগ-ইন করবেন না।
      Ctrl+Alt+x এ প্রেস করে আপনার ইন্সটল করা এডঅন্সটি অপেন করুন-
      এখানে ACTIVE মার্ক করুন আর Country হিসেবে US সিলেক্ট করুন, প্রয়োজনে নিচের ছবিটি দেখুন-
      এবার আপনার ফেসবুকে লগ-ইন করে পেইজে যান-
      Edit page হতে Update page info তে ক্লিক করুন-
      তারপর Category তে Edit এ ক্লিক করে Local Businesses সিলেক্ট করে সেইভ দিন। নিচের ছবিটি দেখুন-
      Image 3
       এবার উপরে Name তে Edit এ ক্লিক করুন। দেখবেন Request change নামে নতুন একটা বাটন যুক্ত হয়েছে। ঐটাতে ক্লিক করলেই নতুন একটা উইন্ডো অপেন হবে। সেখানে একটা ছোট স্কয়ার বাটন পাবেন ঐটা মার্ক করে নিচের ড্রপবক্স হতে যেকোন একটি সিলেক্ট করে দিবেন। নিচের ছবিটি দেখুন-
      Image 5
      এখন নিচের দিকে আরও ফর্ম বাড়বে। এবার নিচের দেয়া ছবিতে লাল মার্ক গুলো অনুসরণ করুন-
      Image 7 এক নাম্বারে মার্ক করুন-
      দুই নাম্বারে নতুন নামটি দিন-
      তিন নাম্বার হতে যে কোন একটি অপশন সিলেক্ট করুন-
      চার নাম্বার হতে আপনার পেইজের ব্রান্ড সংক্রান্ত কোন ডকুমেন্ট থাকলে আপলোড করুন নতুবা কভার ছবিটি আপলোড করে দিন-
      পাঁচ ও ছয় নাম্বার স্কয়ার বক্স মার্ক করে দিন-
      সাত নাম্বার সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিন।
      কাজ শেষ, এইবার আপনার ফেসবুক একাউন্ট সংক্রান্ত ইমেইল এড্রেসে একটি মেসেজ যাবে। আপনার দেয়া তথ্যাদি অনুসরণ করে ফেসবুক কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে আপনার পেজের নাম পরিবর্তন করে দিবে। এখানে চাইলে আপনি দুটি পেইজের লাইক একসাথে করে নিতে পারেন যেটাকে Merge করা বলে। এটা নিয়ে না হয় অন্য দিন কথা বলব। আপনারা নিজেরা একটু মাথা খাটালে পেরে যেতেও পারেন।
      আজ এই পর্যন্তই, হ্যাঁ আরেকটা কথা, কাজ শেষে যে এডঅন্সটি ইন্সটল করেছিলেন ঐটা ডিসেবল করে নিবেন। কারণ ঐটা আপনার প্রক্সি চেঞ্জ করে ফেলে যে কারণে আপনার নেটস্পিডও কমে যাবে।
      সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।

      আরও পড়ুন

      National ID দিয়ে ফেসবুকের User Name পরিবর্তন করুন যখন ইচ্ছে, যতবার ইচ্ছে ! বোনাস হিসেবে থাকছে Editable ID Card

      আচ্ছালামু আলাইকুম।
      সবাইকে মাহে রমযানের শুভেচ্ছ। তথ্য প্রযুক্তির এই যুগে ফেসবুক একাউন্ট নেই এমন ব্যক্তি খুঁজতে আমাজন জঙ্গল ঘুরে আসতে হবে। আর কারণে-অকারণে ফেসবুক ইউজার নেম পরিবর্তন ‍একটি ডিজিটাল সামাজিক ব্যধি। কিন্তু দুঃখের বিষয় ফেসবুক কর্তৃপক্ষ নাম পরিবর্তনের একটি লিমিটেশন সেট করে দিয়েছে। ফলে একজন একাউন্ট হোল্ডার সর্বোচ্চ পাঁচ বার ইউজার নেম পরিবর্তন করতে পারে। তাও একবার নাম পরিবর্তনের জন্য অপেক্ষা করতে হয় নূন্যতম ষাট দিন। কিন্তু আপনি চাইলে সহজেই ফেসবুকের এই লিমিটেশন ক্রস করতে পারেন নিচের পদ্ধতি অনুসরণ করে। কাজটি আপনি মোবাইল কিংবা পিসি উভয়টি দিয়েই করতে পারেন। আমি এন্ড্রয়েড সেট দিয়ে করে দেখালাম।
      প্রথমেই ব্ল্যাঙ্ক আইডি কাডর্টি ডাউনলোড করে নিন।

      অথবা
      অতপর নিচের ছবিটি অনুসরণ করে এডিট করুন।
      বি:দ্র:- নামের ক্ষেত্রে আপনি বর্তমান নাম পরিবর্তন করে যেটি দিতে চান সেটি বাংলায় এবং ইংরেজীতে যে বানানে দিতে চান সে বানানে লিখুন এবং জন্ম তারিখ অবশ্যই ফেসবুকের সাথে মিলিয়ে দিন।
      এবার যে নামে পরিবর্তন করতে চান, তা দিয়ে  ফর্মটি ফিল-আপ করুন।
      Reason for change এ যে কোন একটি অপশন নির্বাচন করুন। (টিপস: যদি এক ভাষা থেকে অন্য ভাষায় change করেন তবে language change অন্যথায় Others সিলেক্ট করুন)
      এবার সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ স্টেপ অর্থাৎ আপনার এডিটকৃত National ID Card টি আপলোডে দিয়ে Send এ ক্লিক করুন।
      সফলভাবে Sent হলে নিচের ছবির মতো দেখাবে।

      এবার ফেসবুক কর্তৃপক্ষ আপনার কেস রিভিউ করে নিজেরাই নাম পরিবর্তন করে দিবে। পরিবর্তন করার পর নিচের মতো নোটিফিকেশন দিবে।
       **নাম পরিবর্তিত হতে 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা কিংবা তারও বেশি সময় নিতে পারে। আপনার রিকোয়েষ্টের কি অবস্থা তা জানতে সেটিন্স মেনু থেকে সাপোর্ট ড্যাসবোর্ডে ক্লিক করুন।

      সকলের সুস্থতা ও সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে আবারো কোন টিউন নিয়ে হাজির হবো। Happy Changing...
      আরও পড়ুন

      এবার কম্পিউটারেও ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জার। ফেসবুক চ্যাটিং এখন অন্য মাত্রায় !


      স্বাগতম প্রযুক্তি কমিউনিটি। আবারো পরীক্ষার ফাঁকে চলে এলাম আপনাদের কাছে। নিয়ে এলাম সুখবর। সুখবরটা ফেসবুক অ্যাডিক্টেডদের জন্য। অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা আইফোনে চালালেন এতোদিন ফেসবুক মেসেঞ্জার। আর এবার ফেসবুক কম্পিউটারেও চালু করল ফেসবুক মেসেঞ্জার চালানোর সুবিধা। মাইন্ড ইট আমি কিন্তু ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জারটির কথা বলছি। হ্যাঁ, এতোদিন কম্পিউটারে ফেসবুক চ্যাটিং এর জন্য এক ট্যাবে ফেসবুক চালু করে রাখতে হয়েছে আর নয়তো কোন আনঅফিসিয়াল মেসেঞ্জার ইউজ করতে হয়েছে। আর সেই দিনের অবসান ঘটাতেই ফেসবুক চালু করল কম্পিউটারেও তাদের অফিসিয়াল মেসেঞ্জার চালানোর সুবিধা। গ্রেট নিউজ!!! বিশেষ করে আমার কাছে ভালোই লাগলো ব্যাপারটা। কারণ আমি অতোটা ফেসবুক অ্যাডিক্টেড এখন আর নই। কিন্তু প্রফেশনের তাগিদে এখন আমাকে ফেসবুক মেসেজের দিকে সব সময় চোখ রাখতেই হয়। কিন্তু কম্পিউটারে কাজ করার সময় শুধু ফেসবুক মেসেজের খোঁজ রাখতে গিয়ে পুরো ফেসবুকই ওপেন রাখতে হয়। সে ঝামেলা থেকে অন্তত এখন মুক্তি দিবে ফেসবুক মেসেঞ্জারের নতুন ওয়েব ভার্সনটি। এতোদিন অনেক থার্ড পার্টি ফেসবুক মেসেঞ্জার থাকা সত্ত্বেও সেগুলোর উপর ভরসা রাখতে পারিনি তাই ব্যবহারও করিনি।
      ফেসবুক মেসেঞ্জারঅবশেষে, এসেই গেল ফেসবুকের অফিসিয়াল মেসেঞ্জার। গতকাল অর্থাৎ ০৯/০৪/২০১৫ ইং তারিখ থেকে ফেসবুক চালু করল এই সেবাটি। কম্পিউটারে এই ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে মেসেঞ্জারটি messenger.com/login অ্যাড্রেসটি ভিজিট করে সাইন ইন করলেই ব্যবহার করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারটি। ফেসবুক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই উন্মুক্ত করেছে সেবাটি। তবে উন্মুক্ত করার পর কয়েক ঘন্টা ডাউন ছিল সাইটটি। যদিও এখন স্বাভাবিক। আর এই মেসেঞ্জারে অডিও এবং ভিডিও কলের উভয় সুবিধাই থাকছে। ফেসবুক মেসেঞ্জারের এই ওয়েব ভার্সনটি চালু হওয়ায় ফেসবুক চ্যাটিং এ আরও এক ভিন্ন মাত্রা যোগ হলো বলে মনে করছেন ফেসবুক অথরিটি এবঙ্গ তাঁরা আরও মনে করছেন মেসেঞ্জারের এই ওয়েব ভার্সন চালু হওয়ায় ফেসবুক মেসেঞ্জারের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে। আপনার মতামত কি? [সূত্রঃ দ্য নেক্সট ওয়েব]
      ডাউনলোড করতে হবেনা। কম্পিউটারে যেকোন ব্রাউজারে 
      আরও পড়ুন