সোশ্যাল মিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোশ্যাল মিডিয়া লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

( Facebook ) ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হোন সহজেই

ফেসবুক বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং চ্যাটিং করার জন্যও এর জনপ্রিয়তার জুড়ি নেই। অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনে ফেসবুক চ্যাটিং করার জন্য ফেসবুক মেসেঞ্জারটিও সকল মেসেঞ্জার থেকে অধিক জনপ্রিয়। ফেসবুক ইউজারদের প্রত্যেকেই প্রায় তাঁর অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি ব্যবহার করে থাকেন। 
কিন্তু লক্ষ্য করেছেন কি, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটিতে লগ আউট করার জন্য কোন অপশন নেই? ফেসবুক মেসেঞ্জারে লগিন করা প্রত্যেক ব্যবহারকারীই এটি লক্ষ্য করেছেন যে, মেসেঞ্জারটি থেকে লগ আউট হওয়ার কোন অপশন পাওয়া যায় না। ফেসবুক মেসেঞ্জারে আসলে কোন লগ আউট অপশন নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি ফেসবুক মেসেঞ্জারের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটি। এই লগ আউট অপশন না থাকায় প্রায় অনেকেই ঝামেলায় পড়েন। কোন কারণে লগ আউট করার প্রয়োজন দেখা দিলে লগ আউট হওয়া সম্ভব হয়না। অনেকেই মেসেঞ্জারে এক অ্যাকাউন্টে লগিন করে পরবর্তীতে অন্য অ্যাকাউন্টে লগিন করতে চাইলে তখন আবিষ্কার করেন যে, মেসেঞ্জারে লগ আউট অপশন নেই। কিন্তু ছোট একটু ট্রিকস খাটিয়েই আমরা ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হতে পারি সহজেই। ফেসবুক মেসেঞ্জার অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে লগ আউট হওয়ার জন্য আমরা অ্যাপটির ডাটা ক্লিয়ার অপশন ব্যবহার করতে পারি। যারা ইতিমধ্যে অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাটা ক্লিয়ার কিভাবে করে তাদের নতুন করে শেখানোর কিছু নেই। তবে নতুন অ্যান্ড্রয়েড ইউজারদের স্বার্থে অ্যাপস ডাটা ক্লিয়ার করার টিউটোরিয়াল শেয়ার করছি।

ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট করার পদ্ধতি

    • আমরা ইতিমধ্যে জেনে ফেলেছি যে, ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হওয়ার জন্য আমরা এই অ্যাপটির ডাটা মুছে দিব। তবে এর আগে প্রথম কাজ হচ্ছে আপনার ফোনে Recent Apps List -এ যদি ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি থেকে থাকে তাহলে প্রথমেই সেটি Recent Apps List থেকে রিমুভ করুন।
    • এবার Settings > Apps অপশনে গিয়ে Messenger অ্যাপটি ক্লিক করুন।
    • এখন Clear Data বাটনটিতে ক্লিক করলে Delete App Data নামের একটি পপ আপ উইন্ডো পাবেন। সেখানে Ok ক্লিক করে দিন। ব্যাস, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলা হয়েছে। মানে এর আগে মেসেঞ্জারটি ইউজ করার সব ডাটা ফোন থেকে মুছে ফেলা হয়েছে।


      এখন বলা চলে, ফেসবুক মেসেঞ্জার অ্যাপটির ডাটা মুছে ফেলার কারণে পূর্বে লগ-ইন করা আইডি থেকে আপনি লগ আউট হয়ে গেছেন। এবার চালু করুন ফেসবুক মেসেঞ্জার অ্যাপটি। দেখবেন মেসেঞ্জারে ওয়েলকাম জানিয়ে আপনার আগের অ্যাকাউন্ট নেম আবারো দেখাচ্ছে। ভাববেন না, লগ আউট হয়নি। লগ আউট হয়েছে। আসলে মেসেঞ্জার অ্যাপটি সম্পূর্ণ ভাবেই ফেসবুকের মূল অ্যাপের সাথে ইন্ট্রিগ্রেটেড থাকায় আপনার অ্যাকাউন্ট নেম দেখাবে। তবে আপনি নতুন কোন ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে মেসেঞ্জারে লগিন করতে চাইলে দেখবেন Switch Account নামের একটি অপশন আছে। সেটায় ক্লিক করে যথানিয়মে মেসেঞ্জারে লগিন করুন আপনার কাঙ্ক্ষিত ইমেইল, পাসওয়ার্ড দিয়ে। 
      এই হলো ফেসবুক মেসেঞ্জার থেকে লগ আউট হবার সহজ টিউটোরিয়াল। এর চেয়ে সহজ টিউটোরিয়াল নেই। কারণ ফেসবুক মেসেঞ্জারে লগ আউট অপশনটি না থাকাতেই আমরা এরকম ঘুরায় প্যাঁচায় ট্রিকস খাটিয়ে লগ আউট হলাম। তবে ফেসবুক মেসেঞ্জারে একটি লগ আউট অপশন থাকা অবশ্যই উচিৎ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।

      এই পোষ্টটি ব্লগার মারুফ.কম থেকে সংগ্রহ করা হয়েছে।
      আরও পড়ুন

      200+ লাইকের ফেসবুক পেজের নাম পরিবর্তন করুন


      অনেক দিন পর ব্লগে লিখতে আসলাম, নিশ্চয়ই সবাই ভাল আছেন?
      আজ আমি আপনাদের সাথে ভিন্ন রকমের একটা টিপস নিয়ে আলোচনা করব। আমরা জানি, ফেসবুকে পেইজ একটি অসাধারণ ফিচার। কোন ব্যক্তি, পন্য কিংবা প্রতিষ্ঠানের ব্র্যান্ড তৈরিতে এটা যেমন খুবই কার্যকরী ঠিক তেমনি ম্যাগাজিনের বিকল্প ফান পেইজ হিসেবে একসাথে অনেক মানুষকে বিনোদিত করারও এক অন্যতম মাধ্যম। কিন্তু একটা অসুবিধা হলো যখন পেইজের লাইক ২০০ এ উপরে চলে যায় তখন আমরা এর নাম আর পরিবর্তন করতে পারিনা। আবার আমরা অনেকে পেইজ ক্রয়ও করে থাকি, কিন্তু অনেক সময় পেইজের নাম পছন্দ না হওয়ায় বাধ্য হয়েই ঐ নামে পেইজ চালাতে হয়, আর একান্ত যদি নাম পরিবর্তন করতেই হয় তাহলে অনেকগুলো ফ্যানকে হারিয়ে ২০০ এর নিচে নিয়ে এসে পরিবর্তন করতে হয়, বোঝতেই পারছেন এটা আপনার জন্য কত বড় একটা ট্রাজেডি। কিন্তু  আমেরিকার ব্যবহারকারীরা যে কোন সময় তাদের পেজের নাম পরিবর্তন করে নিতে পারে। যাইহোক, আমেরিকানরা তাদের জায়গায় থাকুক, আমরা বাঙ্গালী পারিনা এমন কোন কাজ আছে নাকি, দেখে নিন আমেরিকানদের প্রক্সি ব্যবহার করে 200+ লাইকের ফেসবুক পেজের নাম কিভাবে পরিবর্তন করে নিতে হয়-
      প্রথমে এখানে ক্লিক করে এই এডঅন্সটি ইন্সটল করে নিন।
      Image 6
      এবার ফেসবুকে ব্রাউজ করুন কিন্তু লগ-ইন করবেন না।
      Ctrl+Alt+x এ প্রেস করে আপনার ইন্সটল করা এডঅন্সটি অপেন করুন-
      এখানে ACTIVE মার্ক করুন আর Country হিসেবে US সিলেক্ট করুন, প্রয়োজনে নিচের ছবিটি দেখুন-
      এবার আপনার ফেসবুকে লগ-ইন করে পেইজে যান-
      Edit page হতে Update page info তে ক্লিক করুন-
      তারপর Category তে Edit এ ক্লিক করে Local Businesses সিলেক্ট করে সেইভ দিন। নিচের ছবিটি দেখুন-
      Image 3
       এবার উপরে Name তে Edit এ ক্লিক করুন। দেখবেন Request change নামে নতুন একটা বাটন যুক্ত হয়েছে। ঐটাতে ক্লিক করলেই নতুন একটা উইন্ডো অপেন হবে। সেখানে একটা ছোট স্কয়ার বাটন পাবেন ঐটা মার্ক করে নিচের ড্রপবক্স হতে যেকোন একটি সিলেক্ট করে দিবেন। নিচের ছবিটি দেখুন-
      Image 5
      এখন নিচের দিকে আরও ফর্ম বাড়বে। এবার নিচের দেয়া ছবিতে লাল মার্ক গুলো অনুসরণ করুন-
      Image 7 এক নাম্বারে মার্ক করুন-
      দুই নাম্বারে নতুন নামটি দিন-
      তিন নাম্বার হতে যে কোন একটি অপশন সিলেক্ট করুন-
      চার নাম্বার হতে আপনার পেইজের ব্রান্ড সংক্রান্ত কোন ডকুমেন্ট থাকলে আপলোড করুন নতুবা কভার ছবিটি আপলোড করে দিন-
      পাঁচ ও ছয় নাম্বার স্কয়ার বক্স মার্ক করে দিন-
      সাত নাম্বার সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দিন।
      কাজ শেষ, এইবার আপনার ফেসবুক একাউন্ট সংক্রান্ত ইমেইল এড্রেসে একটি মেসেজ যাবে। আপনার দেয়া তথ্যাদি অনুসরণ করে ফেসবুক কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে আপনার পেজের নাম পরিবর্তন করে দিবে। এখানে চাইলে আপনি দুটি পেইজের লাইক একসাথে করে নিতে পারেন যেটাকে Merge করা বলে। এটা নিয়ে না হয় অন্য দিন কথা বলব। আপনারা নিজেরা একটু মাথা খাটালে পেরে যেতেও পারেন।
      আজ এই পর্যন্তই, হ্যাঁ আরেকটা কথা, কাজ শেষে যে এডঅন্সটি ইন্সটল করেছিলেন ঐটা ডিসেবল করে নিবেন। কারণ ঐটা আপনার প্রক্সি চেঞ্জ করে ফেলে যে কারণে আপনার নেটস্পিডও কমে যাবে।
      সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।

      আরও পড়ুন